ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জামালপুরে সাংবাদিক খুন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:৩০

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানী নাদিম নামের এক সাংবাদিক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক গোলাম রব্বানী অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন নাদিম। সরকারি কলেজ মোড় এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে ১০-১২ জন দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে রক্তাক্ত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তারা তাকে ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জামালপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নারী কেলেঙ্কারি ও অনিয়ম- দুর্নীতি নিয়ে তার স্বামী খবর প্রকাশ করেন। এজন্য তার ওপর ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম অসন্তুষ্ট ছিলেন। আগেও তিনি নানাভাবে তার স্বামীকে হেনস্তা করার চেষ্টা করেন।

নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত অভিযোগ করেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের পরিবারের সদস্যরা স্বাধীনতাবিরোধী ছিলেন। এই বিষয়ে তার বাবা চলতি বছর একটি সংবাদ প্রকাশ করেন। এর পর থেকে তার বাবা নানা রকম হুমকি পাচ্ছিলেন। 

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নাদিমের পরিবার। বৃহস্পতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা হয়। এ সভায় তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, 'এটি নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।'

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত