পটুয়াখালীতে গোয়াল ঘরে আগুন : ছয়টি গুরু সহ অর্ধশতাধিক হাঁস পুড়ে আঙ্গার
পটুয়াখালীর বাউফলে গোয়ালঘরে আগুন দিয়ে ছয়টি গুরু ও প্রায় অর্ধশত বিভিন্ন প্রজাতির হাঁস পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই সময় দুইটি বলদ গরু রশি ছিড়ে প্রানে বেঁচে যায়। বুধবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের চন্দর বাড়িয়া গ্রামের কৃষক চুন্ন চৌকিদার প্রতিদিনের কাজ শেষে ঘুমিয়ে যান। রাত অনুমান দুইটার দিকে তার চাচাতো ভাই ওহাব চৌকিদার প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে নামলে তিনি গোয়াল ঘরে আগুন দেখতে পান। আগুন দেখে ডাক চিৎকার দিলে বাড়ির সকলে মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ততক্ষনে দুইটি বলদ গরু, দুইটি অন্ত¯^ত্ত¡া গাভী ও দুইটি বাছুর সহ চল্লিশটি বিভিন্ন প্রজাতির হাঁস মারা যায়। ওই সময় গোয়াল ঘরের ভিতরে বাঁধা দুটি বলদ গরু রশি ছিড়ে কাঠের বেড়া ভেঙ্গে প্রানে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন অংশ পুরে যায়। গরু দুইটিকে চিকিৎস্যা দেওয়া হচ্ছে। ইউপি সদস্য আ: সত্তার নয়া মিয়া ও প্রতিবেশিরা জানান, কৃষক পরিবারটির প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান দৈনিক সকালের সময়কে জানান জানান, ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। কৃষকের পরিবার থেকে এখন পর্যন্ত অভিযোগ দেওয়া হয়নি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied