সাটুরিয়ায় দুগ্ধ খামারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
মানিকগঞ্জের সাটুরিয়ায় দুগ্ধ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে শুক্রবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. খোকন হোসেন প্রমুখ।এসময় বক্তারা বলেন, দুধ বিক্রির পাশাপাশি প্রতিদিন ২ লিটার করে দুধ বাছুর কে খেতে দিতে। বাছুরকে তার চাহিদা অনুযায়ী খেতে দিলে বাছুর অল্পদিনেই বড় ও স্বাস্থ্যবান হয়ে উঠবে। এছাড়া বাজারে দুধের দাম কমে গেলে কিভাবে তা সংরক্ষণ করা যায় সে বিষয়ে পরামর্শ দেন তারা। এছাড়া ঢাকায় বিনা খরচে দুধ বিক্রির বিভিন্ন দিক তোলে ধরেন বক্তারা।
কর্মশালায় সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৮০ জন খামারী অংশ গ্রহণ করে।
শাফিন / শাফিন
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied