ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা আলিয়ার নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৬-২০২৩ রাত ৮:২০

উপমহাদেশের প্রাচীন বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক আবদুর রশীদ। এর পূর্বে তিনি নোয়াখালীর চৌমুহনী এস এ কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ মে তারিখে স্মারকের আলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যাস্তকৃত বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া প্রেষণে পদায়ন করা হলো।

আবদুর রশীদ এর পূর্বে ঢাকা আলিয়ার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২২ মার্চ তাকে নোয়াখালীর চৌমুহনী সরকারি এস.এ কলেজে বদলি করা হয়। বদলির আড়াই মাস পর তিনি পুনরায় ঢাকা আলিয়ায় ফিরে আসেন।

এর পূর্বে ২০২২ সালের ২৯ জুন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান ইন্তেকাল করেন। এরপর থেকে মাদ্রাসার উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ দীর্ঘ ১০ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

শাফিন / শাফিন

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি