দামুড়হুদার গভীর রাতে মহাসড়কে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেট দিয়ে ডাকাতি
চুয়াডাঙ্গা-জীবনগর মহাসড়কে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেট দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ট্রাক আটকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত দলেরা। ঘটনাটি ঘটছে দামুড়হুদার উপজেলার জয়রামপুর কাঠালতলার ৫শ গজ অদৃরে।
জানাগেছে, বৃহস্পতিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ৫/৬ জন ডাকাত দলেরা রাস্তার গাছ কেটে ও খেজুর গাছ দিয়ে ব্যারিকেট দেয়। এসময় সড়ক দিয়ে চলাচলরত দুটি ট্র্যাককে আটকিয়ে ড্রাইভার-হেলফার ও ট্রাকে থাকা আম ব্যাবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে ডাকাত দলেরা।
ডাকাত দলের কবলে পড়া জীবননগরের ট্রাক ড্রাইভার পিনু বলেন, আমি প্রথমে মনে করি ঝড়ে গাছ পড়ে গেছে তাই বাম দিক থেকে চলে যায় কিন্তু বাম দিকে ঢুকিয়ে দেখি খেজুর গাছের গুড়ি তারপর ট্র্যাকের চাকা আটকিয়ে যায়।তারপর সাথে, সাথে দুজন আমার কাছে এসে একটি এ্যানড্রোয়েট ফোন সেট ও নগদ ১৫ শ টাকা ও আমার সাথে থাকা তার কাছ থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আমাদের কাছ থেকে লুটপাট করে চলে যাওয়ার সময় একটি ট্রাক চলে আসে যার নং-(যশোর ট ১১-১২৯১) তাদেরকে ব্যারিকেট দিয়ে টাংগাইল জেলার আম ব্যাসায়ী টাংগাইলের মাসুমকে বাটাম দিয়ে বাম হাতের স্বজোরে আঘাত করে স্কুল ব্যাগে থাকা নগদ ৩ হাজার টাকা ও একটি এ্যানড্রোয়েট মোবাইল ফোন সহ তার নিকট থাকা একটি
জামা-কাপড়রের ব্যাগ। টাংগাইলের ট্রাকের ড্রাইভার আব্দুল হাকিমের কাছ থেকে নগদ ২ হাজার টাকা ও একটি এ্যানড্রোয়েট মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায় ডাকাত দলেরা।
এ ঘটনায় সাথে সাথে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করে তাদের পিছু নেয়। পরে ডাকাত দলেরা পালিয়ে যায়। এরপর রাস্তার উপর থেকে গাছ সরিয়ে দিয়ে দেয় পুলিশ। রাস্তা থেকে গাছ সরিয়ে নেওয়ার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশের দ্রুত ঘটনা স্থলে পৌছে ডাকাতদের ধাওয়ার কারনে বড় ধরনেন ডাকাতির হাত থেকে রক্ষাপায় ঢাকাগামী পৃর্বাশা পরিবহন সহ সড়কে চলাচলরত অন্যান্য যানবাহন এবং পথচারীরা। এদিকে ছিনতাইকারীরা ছিনিয়ে নেওয়া ২ টি এনড্রোয়েট মোবাইল ফোন ও জামা-কাপড় সহ ফেলে যাওয়া মালামাল পরদিন শুক্রবার বেলা ১১ টার দিকে সড়কের পাশের একটি পাটক্ষেত হতে উদ্ধার করে পুলিশ। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতি নয়, ছিনতাইয়ের ঘটনা। সড়কে গাছ ফেলে দুটি ট্রাককে গতিরোধ করে কিছু টাকা-পয়সা ও মোবাইল ফোন এবং জামা-কাপড় ছিনিয়ে নিয়েছিল। পরদিন সকালে পার্শ্ববর্তী পাটক্ষেত থেকে ২ টি এনড্রোয়েট মোবাইল ফোন ও জামা-কাপড় উদ্ধার করা হয়েছে। তবে এ ছিনতাই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্বব হয়নি।
শাফিন / শাফিন
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied