কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : দুই শিশু আহত
কুড়িগ্রামের ধরলা সেতু পাড় এলাকার মাটিকাটার মোড় নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুই শিশু আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মুন্না (৩৪)। আহত দুই শিশু হলো- মুন (২) ও মুরসালিন (৪)। নিহত মুন্না কুড়িগ্রাম পৌর এলাকার সওদাগরপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বলে জানা গেছে। রোববার (১ আগস্ট) সন্ধ্যার পরপর কুড়িগ্রাম- নাগেশ্বরী মহাসড়কের মাটিকাটার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার শেষ বিকেলে নিহত মুন্না তার মেয়ে মুন ও ছেলে শিশু মুরসালিনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এরই একপর্যায়ে মুন্না মোটরসাইকেল চালিয়ে মাটিকাটার মোড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মুন্না ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার দুই শিশুসন্তান আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু ঘটে।
এ সময় এলাকাবাসী পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি উদ্ধার করে থানায় আনে।
এ ব্যাপারে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার ঘাতক পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied