তানোরে মটর মালিকের দৌরাত্ম্য কৃষকেরা অতিষ্ঠ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লসিরামপুর মাঠে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় নীতিমালা লঙ্ঘন করে অবৈধ সেচ মটর স্থাপণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, লসিরামপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মুরগীর খামার দেখিয়ে মটর স্থাপন বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। কিন্ত্ত তিনি মুরগী খামারের পরিবর্তে নীতিমালা লঙ্ঘন করে সেচ বাণিজ্যে করছেন। মটর মালিক মোস্তাফিজুরের দৌরাত্ম্যে কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছে, বিরাজ করছে ক্ষোভ অসন্তোষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, দলের দাপট দেখিয়ে বিভিন্ন অজুহাতে তিনি সেচ চার্জ আদায়ের নামে ও ড্রেন মেরামত, লাইনম্যান ভাতা, ট্রান্সফরমার মেরামত, ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী ভাতা, অফিস খরচ ইত্যাদি অজুহাতে কৃষকদের কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন। তার চাহিদামতো টাকা না দিলে জমিতে নিয়মিত সেচ দেন না।এমনকি জমির ফসল কেটে নেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মটর মালিকের এক স্বজন বলেন, মুরগীর খামারের পরিবর্তে অবৈধভাবে সেচ দেয়ার কারণে পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে প্রতিমাসে টাকা দিতে হয়, না হলে লাইন কেটে দেয়, তাই একটু বেশী টাকা নেয়া হয়।
স্থানীয় কৃষক শফিকুল (৩৫), রাব্বানী ও আতাউর (৪০) অভিযোগ করে বলেন, তিনি মুরগীর খামারের কথা বলে মটর স্থাপন করে কৃষকদের শোষণ করছে।
এছাড়াও তিনি জোরপূর্বক কৃষকের জমি ভ্রম্যমাণ আলু চাষিদের কাছে ইজারা দিতে বাধ্য করেন। আবার ইজারার পুরো টাকা কৃষকদের দেন না। তার মটরের কারণে তারা থেকে পানি নিতে পারেন না। অন্যদিকে তার কাছে পানি নিলে আলুর প্রতি বিঘা জমিতে দুই থেকে তিন হাজার টাকা দিতে হয়।
এবিষয়ে জানতে চাইলে মটর মালিক মোস্তাফিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সবাই আলুর জমি বিঘা প্রতি দুই হাজার টাকা নিচ্ছে তাই তিনিও নিচ্ছেন। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, অতরিক্ত সেচ চার্জ আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied