ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উঠান বৈঠক


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১:১৭
রাঙামাটি জেলা কৃষি তথ্য সার্ভিস এর আয়োজনে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়ায় 'কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র' এর উঠান বৈঠক শনিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে ৬০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছে। 
 
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান এবং কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী।
 
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষি ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে কৃষকদের মাঝে বিতরণকৃত বিভিন্ন ধরণের ডিজিটাল ডিভাইস ও সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে দক্ষ কৃষক গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক