তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ: এমপি দীপংকর তালুকদার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের আগে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামীলীগের উন্নয়নকে জনগণের দোঁয়ারে দোঁয়ারে গিয়ে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে তৃনমুল নেতাকর্মীরা আওয়ামীলীগের প্রাণ। সকলে মিলে আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে হবে।
তিনি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গত শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর কাপ্তাই উপজেলা শাখা ও ৫টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এবং যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনার সঞ্চালনায়
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুসা মাতব্বর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মফিজুল হক, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ হানিফ, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied