ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১:৩৫
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশিগঞ্জ সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টা ঘেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালীতে কর্মরত সাংগঠনিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহসভাপতি শাহ এমরান সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।
 
প্রতিবাদ সমাবেশে বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এত ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 
 
ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা কর্মরত স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক