ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির উদ্যোগে সার্কাস প্রদর্শনী


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ২:০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে  দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, সন্ধ‍্যা ৭:০০ টায় মনোমুগ্ধকর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ‍্য জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মোহাইমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলী নঈম খান জিমি ইত‍্যাদি প্রমুখ। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চৌকস অ‍্যাক্রোবেটিক দলটির ঘন্টা দেড়েকের তাক লাগানো ধারাবাহিক পরিবেশনা যেন পুরো মিলনায়তনে উপস্থিত দর্শকদের দৃষ্টি ধরে রেখেছিল শেষ অবধি।

অ‍্যাক্রোবেটিক প্রদর্শনীকে ঘিরে বিকাল থেকেই গোপালগঞ্জবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মত। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ কর্তৃক প্রকাশিত প্রথম লিটল ম‍্যাগাজিন "তর্জনী" এর মোড়ক উন্মোচন শেষে অ‍্যাক্রোবেটিক প্রদর্শনী শুরু হয়। মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ এবং তার রেশ ছিল পুরো অনুষ্ঠানজুড়ে। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার শিল্পপ্রেমী মানুষের বাধভাঙা উচ্ছ্বাস আর মুহুর্মুহু করতালিতে মিলনায়তন ছিল মুখরিত। অনেকেই সপরিবারে হাজির হয়ে এ আয়োজন উপভোগ করেছেন এবং ছেলেবেলার স্মৃতিচারণ করেছেন। অধিকাংশ উপস্থিতির ভাষ‍্যমতে, এটি ছিল আন্তর্জাতিক মানের পরিবেশনা যা ছোটবেলায় তারা টেলিভিশনের পর্দায় দেখে থাকলেও সরাসরি দেখতে পারা যেন ভীষণ সৌভাগ্যের বিষয় এমনটি উল্লেখ করেন। অনেকের কাছেই এটি ছিল সরাসরি দেখা প্রথম কোনো অ‍্যাক্রোবেটিক প্রদর্শনী যা অবাক বিস্ময়ে তারা উপভোগ করেছেন। সফল অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ জেলার মান‍্যবর জেলা প্রশাসক এবং আগত অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ‍্যাক্রোবেটিক দলের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। সম্মানিত জেলা প্রশাসক চৌকস অ‍্যাক্রোবেটিক দলটিকে দক্ষতার এ পর্যায়ে পৌঁছনোর পিছনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট‍্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকী মহোদয়ের অবদানের কথা তুলে ধরেন এবং বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জেলা শিল্পকলা একাডেমির সভাপতি হিসেবে শিক্ষা এবং বিনোদনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এমন আয়োজন ভবিষ্যতে অব‍্যাহত থাকবে এমন প্রত‍্যয় ব‍্যক্ত করেন। অনুষ্ঠানটির সমন্বয়ক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আবু ইসলাম মো. ইতিহাস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার জনাব ফারহান কবীর সিফাত।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ