চিৎলা ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে ১৬ ই জুন শুক্রবার বিকেল পাঁচটায় কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চিৎলা ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে।
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল হক টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চুয়াডাঙ্গা যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতা—কর্মীরা বিএনপি—জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে।’
এসময় নঈম জোয়াদ্দারের উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনাসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার সকল জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার নির্দেশ দেন এবং দেশ বিরোধী যে কোনো অপো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।’
চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান হাপু। শুভেচ্ছা বক্তব্য শামীম রেজা রিন্টু। বক্তব্য রাখেন সজল খন্দকার, সাইদুর রহমান মাস্টার ( গাংনী ইউনিয়ন যুবলীগ)।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরুমিয়া, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, নু্রু, চিৎলা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন ও সেক্রেটারি শফিকুল ইসলাম। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রকিব মেম্বার,সুজন মেম্বার। সাবেক চিৎলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান লালন ,রইস উদ্দিন মাস্টার, শামসুদ্দিন মল্লিক, আশা, মামুন ,মাহফুজ, অন্তু ,হাসিব, শাহিন, উজ্জ্বল,এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা
নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার
Link Copied