সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
জামালপুরে বাংলা নিউজ ও ৭১ টিভির প্রতিবেদক গোলাম রব্বানি নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঢাকা ১৮ আসনের সর্ববৃহৎ সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেসক্লাব।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার। সভাপতির বক্তব্যে সাংবাদিক নেতা বদরুল আলম বলেন,আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে নয়তো এসমাজ অন্ধকারে দিকে ধাবিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুক্ত সাংবাদিকতার সুযোগ দিন নয়তো সাংবাদিকতা নিষিদ্ধ করুন, নির্যাতন,গুম খুন ও হয়রানি করে সাংবাদিকদের দাবিয়ে রাখা যাবেনা, তেমনি এই সমাজ ব্যবস্থারও পরিবর্তন করা যাবেনা। অতি দ্রুত সময়ের মধ্যে সাগর রুনী থেকে গোলাম রব্বানি নাদিম পর্যন্ত সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করুন। নয়তো আমরা নিজেদের অস্তিত্ব রক্ষায় ও মুক্ত সাংবাদিকতার আন্দোলনের ডাক দিবো বলে হুশিয়ারি দেন এই সাংবাদিক নেতা। ১৭ জুন‘২৩ সকাল ১১ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পূর্ব থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সভায় বৃহত্তর উত্তরা তথা ঢাকা ১৮ আসনের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতারা গণমাধ্যমের প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আরিফুর রহমান খান রাসেল,মো.রফিকুল ইসলাম ও দুইবারের নির্বাচিত সাধারন সম্পাদক মো.দেলোয়ার হেসেন,দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন,সাপ্তাহিক ভিন্নমাত্রার সম্পাদক মো.মাসুম বিল্লাহ,অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ শতাধিক গণমাধ্যমকর্মী বৃন্দ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied