সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে অভয়নগরে সাংবাদিকদের মানববন্ধন
বাংলানিউজটোয়েন্টিফোর. কমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন করেছে সাংবাকর্মীরা। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৭ জুন) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ,দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী,বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ তাজ।
বক্তারা বলেন,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিক নাদিম হত্যাকা-ের হোতা বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় যশোরের অভয়নগর নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা রাজপথে থেকে ধারাবাহিক আন্দোলন করতে বাধ্য হবে।
এ সময় অণ্যান্যের উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন,আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য সেলিম হোসেন,রবিউল ইসলাম বিশ্বাস,সদস্য গাজী রেজাউল করিম,মল্লিক খলিলুর রহমান, জসিম উদ্দিন বাচ্চু,ডিআর আনিস,গাজী আবুল হোসেন,আশরাফুল আলম,রাজয় রাব্বি,মতিন গাজী,শেখ জাবেদ আলী,তাওহীদ হাসান উসামা, রেজাউল হোসেন,রণজিৎ মল্লিক,শফিকুল ইসলাম পিকুল,জাহিদ হোসেন লিটন প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied