ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৪:৩১

অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলনঅনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের জাগতে হবে, জাগাতে হবে’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মূখ্য আলোচকের বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন,আমরা যখন বিশ্বের বাস্তব সমস্যা ও সমাধানের জন্য আমাদের আদর্শ জনগণের সামনে তুলে ধরছি, আমরা বলছি যে,এই বস্তুবাদী সভ্যতা মানবজাতিকে নিয়ন্ত্রণ করছে,মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সমস্তকিছু গ্রাস করেছে।এর পরিবর্তে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয় তবে নারী-পুরুষ সবাইকে সমান তালে এই সংগ্রাম করতে হবে। আমাদের নারীরা যখন বন্দীদশা থেকে বের হয়ে এসে দ্বীনে প্রচারকাজ,সমাজকল্যাণমূলক কাজে অবদান রাখছে তখন ধর্মব্যবসায়ীরা তাদের দিকে ফতোয়ার তীর ছুড়ছে।তারা নারীদের অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হামলা করছে। তারপরও নারীরা এগিয়ে যাচ্ছে। 
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন-হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের মুখপাত্র ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, নারী মুক্তি আন্দোলনের অগ্রপথিক লেখক ও গবেষক মমতাজ লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের অধ্যাপক তামান্না রহমান,একুশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত সংগ্রামী নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা মেহেরুন নেছা প্রমুখ।

অনুষ্ঠানস্থলে প্রজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের নারীদের কার্যক্রম ও হেযবুত তওহীদের উদ্যোগে দেশজুড়ে বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আদিবা ইসলাম ও নাজমুন নাহার বিথি।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি