ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিএনপির নেতা ও বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম এর নিন্দা


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৪:৩৮
১৫ই জুন কোম্পানীগঞ্জ বিএনপি ও যুবদলের উপর যুবলীগ ও ছাত্র লীগের  অতর্কিত হামলা ও  সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি জনাব ফখরুল ইসলাম এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনাব ফখরুল ইসলাম  বলেন- আমি আমার স্ত্রীর  অসুস্থতা জনিত  কারনে গত ৫ই জুন থেকে বিদেশে অবস্থান করছি।
 
সংবাদ মাধ্যম থেকে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছি যে, গত বৃহস্পতিবারে বীনা উস্কানিতে হঠাৎ  ছাত্রলীগ কর্মীরা কোম্পানীগঞ্জ উপজিলা বিএনপির সদস্য সচিব জনাব মাহমুদুর রহমান রিপন (৪৮),পৌর যুবদলের আহবায়ক  ওবায়দুল হক রাসেল(৩৫) ও ছাত্র দলের সাইমুনকে(২৩)  পিটিয়ে জখম করে পরে পুলিশ এসে লাঠি চার্জ করলে উপজিলা স্বেছাসেবক লীগ নেতা আলামগীর হোসেন(৩২) আহত হলে তারই সুত্র ধরে আমাকে প্রধান আসামি করে এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট ৯৩ জনকে আসামি করে একটি প্রতিহিংসামূলক ও ফরমায়েশি মামালা করে যা আমাকে রীতিমতো বাকরুদ্ধ ও হতবাক করেছে। তিনি বলেন, হামলা করল ও তারা উপরন্ত মামলাও করেছে তারা।  আমার  দীর্ঘ  দিনের ইমেজ ও সুনাম  নষ্ট করে কোম্পানিগঞ্জকে সন্ত্রাসের অভয়ারন্ন করবার চক্রান্ত ও নীল নকশার অংশ হল এই হামলা ও মামলা। উল্লেখ্য যে, কোম্পানীগঞ্জ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের এলাকায় এ ধরনের হিংসাত্মক ও বর্বচিত হামলায় সবাই হতবাক হয়ে যায়। 
 
ইতোমধ্যে বিএনপির সংগ্রামী মহাসচিব বাংলাদেশে গণতন্ত্র ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার অগ্র নায়ক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের তাৎক্ষনিক বিবৃতিই প্রমান করে কত জঘন্ন ও হিংস্র ভাবে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলঃ- গত ৫ই জুন থেকে আজ অবধি পর্যন্ত আমি আমার স্ত্রীর চিকিৎসার কারনে বিদেশে অবস্থান করবার পর ও আমাকে প্রধান আসামী করে ৯৩ জনের নামে মামলা দেওয়া গভীর ষড়যন্ত্রের অংশ বলেই আমি মনে করছি। কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘ  দিনের পথ চলা ও জনপ্রিয়তায় এবং আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের  আওয়ামী দু:শাসন মুক্ত সুন্দর আগামীর বাংলাদেশ গড়বার  সাহসী ও গতিশীল নেতৃত্বকে কোম্পানীগঞ্জে থামিয়ে দেবার জন্যই এই জঘন্য হামলা বলে আমি গভীরভাবে বিশ্বাস করছি। আমি আমার আহত নেতা কর্মীদের দ্রুত সুস্থতা কামনার পাশপাশি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক