লামা উপজেলায় রাতে পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল ১ শ্রমিকের
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাতের আঁধারে বাড়ির পাশের পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে আজিজনগরে ২ নম্বর ওয়ার্ড তেলুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়ার পদুয়া হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মাটি চাপায় নিহত শ্রমিক ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মিশনপাড়া পাগলির ঝিরির মৃত ইদ্রিস মিয়ার ছেলে,
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কিছু দিন ধরে বাড়ির পাশের পাহাড় থেকে মাটি কাটছিলেন। শুক্রবার গভীর রাতে তিনজন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায়। এ সময় তাদের অসাবধানতার জন্য পাহাড় থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও নিহত ফকির আহমদকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুজন শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied