ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-৬-২০২৩ বিকাল ৬:২২

ঝিনাইদহ জেলার  মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন কুশাডাঙ্গা মৌজার পাঁচ শতাংশ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জানাযায়, উপজেলার স্বরুপপুর ইউনিয়ন কুশাডাঙ্গা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ মফিজ উদ্দিন(৬০) বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত ঝিনাইদহ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নাজির আহমেদ(৪২),জাকির হোসেন(৩৬), একই গ্রামের মৃত আবু জাফরের ছেলে সোহাগ হোসেন (৪০), দোয়াবারী মন্ডলের ছেলে তরিকুল ইসলাম(৩৫) কে বিবাদী করে একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহান নং২২৫/২০২৩ইং এবং দেওয়ানী পার্টিশন মামলা নং ৩০৮/২৩ । সেখানে উল্লেখ্য করেন মোঃ মফিজ উদ্দিন পৈত্রিক ওয়ারিশ ও খরিদ সুত্রে জমির মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। 

আদালতের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা যাহার স্মারক নং ৭৭১ তারিখ ১৫/৩/২৩ জারিতে উভয় পক্ষকে জমিতে না যাওয়া এবং আইনশৃঃঙখলা শান্ত রাখার জন্য মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসিকে নিদের্শ দেওয়া হয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহেশপুর থানার এএসআই রবিউল ইসলাম এর সহযোগিতায় মামলার বিবাদী সোহাগ,নাজির আহমেদ,জাকির হোসেন ও সুমন জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ এর কাজ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া যায়। পুলিশ আদালতের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নিদের্শ না দিয়ে বরং বিবাদীদের ঘর নির্মান কাজে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ করে মামলার বাদীর পাকা বসত বাড়ী জোর পূর্বক দখল করে ঘর নির্মান কাজ শুরু কাজে  সহযোগিতা করার অভিযোগ উঠেছে স্বরূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও কুশাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগের নেতা আহম্মদ আলী স্বপ্ন ও মহেশপুর থানা পুলিশের বিরুদ্ধে ।

বিবাদীরাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মফিজ উদ্দিন এর জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলে নেওয়ার পায়তার করেছে এবং বিভিন্ন  ভাবে হুমিক দিচ্ছেন এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ করে দখলেরর চেষ্টা করছে। 

ভুক্তভোগী মামলার বাদী মফিজ উদ্দীন বলেন, মহেশপুর থানায় বার বার ধরনা দিয়েও কোন কুল-কিনারা পাওয়া যাচ্ছে না।কোথাও কি সুবিচার পারবা না। আদালতের নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশ ও নেতাদের সহযোগিতায় বিবাদীরা পার পেয়ে যাচ্ছে।অন্যায় ভাবে আমার বসতবাড়ি দখল করে নিচ্ছে।তাহলে টাকা খরজ করে আদালতের দারস্ত হয়ে লাভ কি।মহেশপুর থানার এ.এস আই রবিউল ইসলাম বলেন, আদালতে আদেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখি এবং পরবর্তি সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করি।
বিবাদীপক্ষ ১৪৪ধারা মামলা নিষপত্তির পর ঘর নির্মান কাজ করছে। বাদীপক্ষ পুনরায় ১৮৮ধারা জারি করিলে কাজ বন্ধ রাখা সম্ভব হবে বলে তিনি জানান ।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব