ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কাশবন সাহিত্য পত্রিকার ৩৫তম সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১২:৫৬

গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরাতন মধুমতী নদীর তীরে স্থাপিত " রক্তকরবী " মুক্ত মঞ্চে শনিবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হলো কাশবন সাহিত্য পত্রিকার ৩৫তম সাপ্তাহিক আড্ডা। উক্ত আড্ডায় গোপালগঞ্জ জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যজন উপস্থিত ছিলেন। কবি মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকার নিয়মিত সাপ্তাহিক আড্ডা প্রতি শনিবার বিকালে " রক্তকরবী " মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকা কেন্দ্রীক কাশবন সাহিত্য আড্ডাটি কবি মিন্টু হক ৩৫ সপ্তাহ পূর্বে গোপালগঞ্জে শুরু করেন। মূলত তৃনমূল পর্যায়ে কাব্য সাহিত্যকে জাতীয় পর্যায়ে তুলে আনার মহৎ প্রয়াসে এই সাহিত্য আড্ডাটি গোপালগঞ্জে শুরু করেন বলে জানান কবি মিন্টু হক। কবি মিন্টু হক রচিত কাব্য গ্রন্থ "কবি হতে আসিনি" এর অন্তর্ভুক্ত "ডাক" কবিতাটি আড্ডার ইশতেহার হিসেবে পাঠ করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি রবীন্দ্রনাথ অধিকারী। এরপর গোপালগঞ্জ এর বিশিষ্ট কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। আড্ডায় উপস্থিত কবিদের মধ্যে অন্যতম হলেন কবি মাহমুদ আলী খন্দকার, কবি জোবায়দা জবা, কবি দুলাল হক, কবি শফিকুল ইসলাম চৌধুরী টুটুল, কবি মোঃ জালাল শরীফ, কবি মতুয়া বিমল কৃষ্ণ মন্ডল, কবি আয়শা আক্তার শিল্পী, কবি নাফিজ হোসেন, কবি শ্রীমধু ও কবি সাংবাদিক হুমায়ুন কবির, এম টি রহমান  মাহমুদ, মেহেদী হাসান প্রমুখ সহ প্রায় অর্ধ শতাধিক কবি । ৩৫ তম আড্ডার সভাপতিত্ব করেন কবি মিন্টু হক।  

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ