দর্শনায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দর্শনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রোববার সকালে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে
দর্শনা রেলবাজার বটতলা চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ দেশে সাংবাদিকদের কোন নিরাপত্তা নাই। সঠিক সংবাদ পরিবেশন করেও নাদিমকে প্রাণ দিতে হয়েছে। বক্তারা নাদিম হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানিয়ে বলেন, শুধু নাদিম হত্যার বিচার নয়, সাংবাদিক হুমায়ূন করিব বালু, শাসসুর রহমান, সাগর রুনি দম্পতি, সাংবাদিক মানিক সাহার হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একযুগ পেরিয়ে গেলেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার হয়নি। বক্তারা সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন ও অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied