ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে জমে উঠছে পাহাড়ী গরুর হাট: দাম চড়া


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৩:২০
প্রতিবছর কোরবানির ঈদে দেশীয় পাহাড়ী গরুর কদর একটু বেশি থাকে। যার ফলে পশুরহাটে পাহাড়ী গরুর দামও একটু বেশি থাকে। রবিবার (১৮ জুন) কাপ্তাই নতুন বাজার ছিলো কোরবানি গরুর সাপ্তাহিক হাটবার। এদিন বেলা ১২টায় সরজমিনে গিয়ে দেখা যায়, আস্তে আস্তে জমে উঠছে গরুর হাট।
 
এই হাটে পার্বত্যাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী বিভিন্ন জাতের গরু আনা হয় বিক্রির জন্য। কোরবানি হাটে আগত গরু ব্যাপারীরা রাঙামাটির মাইনী, মারিশ্যা, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়িসহ নানা এলাকা হতে ইঞ্জিন চালিত নৌকাযোগে পশু নিয়ে আসছে। দামও হাঁকা হচ্ছে অনেক বেশি। 
 
রাঙামাটির সুদুর মাইনী থেকে গরু বিক্রয় করতে এসেছেন গরু ব্যবসায়ী ইসমাইল ও রমজান মিয়া। তারা জানান, সারা বছর যাবৎ পাহাড়ে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে লালন-পালন করেন তারা। পশুরা পাহাড়ের প্রাকৃতিক ভাবে জন্মনো ঘাস, লতাপাতা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকে। এদের কোন প্রকার স্বাস্থ্যের জন্য বাহিরের ইনজেকশন প্রয়োগ করা হয়না। তাই পাহাড়ের গরুর দাম একটু বেশি। তারা আরো জানান, দাম বেশী হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কাপ্তাইয়ের এসব পাহাড়ী গরু। 
 
কাপ্তাইয়ের নতুন বাজার হতে গরু কিনতে আসা রাঙ্গুনিয়ার বাসিন্দা আবু শাখের, জামাল হোসেন সহ বেশ কয়েকজন ক্রেতা বলেন, এই বাজারে যেসব গরু আনা হয় পাহাড় থেকে, সেগুলি অনেক ভালো। এসব গরু প্রাকৃতিক ভাবে জন্মানো ঘাস ও লতাপাতা ছাড়া কিছুই খায়না। তাই পাহাড়ী গরুর প্রতি ক্রেতাদের চাহিদা অনেকটা বেশি। তবে কিছু ক্রেতা হতাশ হয়ে বলেন, বাজারে গরুর দাম অনেক চড়া তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছে। দাম একটু কমলে গরু বিক্রয় আরো বাড়বে বলে তারা জানান।
 
এদিকে কাপ্তাইয়ের গরু ব্যবসায়ীরা জানান, আজ রবিবার থেকে জমে উঠছে কোরবানী পশুর হাট। ইতিমধ্যে হাটে লাখ লাখ টাকার পাহাড়ী গরু ক্রয়-বিক্রয় করা হয়েছে। তবে দাম কিছুটা বেশি হলেও ধারনা করা হচ্ছে ঈদের ২-৩ দিন আগে দাম কিছুটা শিথিল হতে পারে। এছাড়া রবিবার থেকে কাপ্তাইয়ে শুরু হওয়া এই পাহাড়ী গরুর হাট কোরবানী ঈদের আগ পর্যন্ত চলবে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক