ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

‍দুমকিতে ভিজিডি'র চাল বিতরণে ব্যাপক অনিয়ম


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৪:৫০
পটুয়াখালীর দুমকিতে দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)-এর চাল নিয়ে চালবাজির প্রমাণ পাওয়া গেছে। 
 
রবিবার(১৮জুন) সকাল ১০ টায় মুরাদিয়া ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডে সরেজমিনে গিয়ে চাল বিতরণকালে ইউপি সদস্য হাফিজুর রহমান ফোরকান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিলুফার ইয়াসমিনকে  প্রত্যেক নামের বিপরীতে ১০০ টাকা করে আদায় করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেছে প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। 
 
এদিকে বিতরণকৃত চাল পরিমাপে কম দেওয়ারও প্রমাণ পাওয়া গেছে। বিতরণ করা চাল তাৎক্ষণিকভাবে মেপে দেখা যায় ৩০ কেজির স্থলে গড়ে ২৭কেজি করে দেয়া হয়েছে। কোন কোনটিতে এর চেয়েও কম দেওয়া হয়েছে। 
 
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন বলেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের নির্দেশেই প্রত্যেকের কাছ থেকে ১শ টাকা করে আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রত্যেকবারই এভাবে টাকা নিয়ে থাকি। 
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করলেও চাল কম দেওয়ার  ঘটনা স্বীকার করে বলেন, বস্তার ওজনের কারণে প্রত্যেককে এক কেজি করে চাল কম দিতে বলেছি। 
 
অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন হোসেন বলেন, অফিসিয়াল কাজে ঢাকায় থাকার কারণে বিষয়টি তার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, ভিডব্লিউবি'র চাল বিতরণে ওজনে কম দেওয়া এবং টাকা আদায়ের কোন সুযোগ নেই। এ ধরনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস