ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৬-২০২৩ বিকাল ৫:২২

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও তাদের সুরক্ষায় নেই কোনো আইন। সরকার সাংবাদিকদের বিভিন্ন সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও নেই তার কোনো বাস্তবায়ন। সাংবাদিকদের মূলনীতি নিরপেক্ষতা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকা। তবে এক্ষেত্রে তাদের নেই কোনো স্বাধীনতা। শুধু তাই নয়, কোনো সরকারের আমলেই সুরক্ষিত নয় সাংবাদিকরা।

রোববার (১৮ জুন ২৩) সকাল ১১টায় মিরপুর-১, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে বাংলা নিউজ২৪ এর জামালপুর জেলা প্রতিনিধি ও  এবং  একাত্তর টিভি'র বকশিগঞ্জ থানা সংবাদদাতা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদন্ড প্রদানের দাবীতে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ ও সচেতন নাগরিকসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, ২০২০ সালে সাংবাদিক কাজল নিখোঁজ হলো, ৫৪ দিন পর তাকে আটক দেখালো আইনশৃঙ্খলা বাহিনী। তাকে হ্যান্ডকাফ পরিয়ে প্রকাশ্যে আনা হলো। অথচ আমাদের সহকর্মী নাদিম ভাইকে যারা পিটিয়ে মেরে ফেললো তাদের হ্যান্ডকাফও পরানো হয়নি। সাংবাদিকরা সবসময়ই অবহেলিত, সব সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো সরকারের আমলেই আমরা নিরাপদ নয়। আমরা দ্রুত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম'র খুনীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদন্ড প্রদানে জড়িতদের বিচার চাই।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, ও সাজেদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহিদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জীবন, , দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ সম্পাদক তুষার,  সাংবাদিক আবদুস সালাম মিতুল, সাংবাদিক গোলাম মোর্তোজা পাপ্পু ,  সাংবাদিক আবু সাইদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম সবুজ সহ অন্য সাংবাদিকরা।

এমএসএম / শাফিন

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি