স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কারিগরিতে দক্ষ ও উপযোগী করতে কাজ করছে সরকার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন সাধারণ শিক্ষার্থীদের শ্রম বাজারের জন্য দক্ষ ও উপযোগী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামীতে ও শিক্ষা কারিকুলামেও অনেক পরিবর্তন আসছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের উদ্বোনী শক্তি বৃদ্ধি করে প্রযুক্তিগত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করার আহবান জানান। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক সেমিনার ও পুরসকার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।তিনি দেশের সাধারণ জনগণের কাছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূমিকা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক, শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষানীতি, কারিকুলাম প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে আরো কর্মমুখী করতে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।। কারিগরি শিক্ষার প্রসারে সম্পৃক্ত সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট এর হলরুমে রোববার সকাল সাড়ে ১১ টায় অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর আফিদা রহমান,পলিটেকনিক ইনষ্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন,প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর টেক ফুড ড ঃ মোঃ আরিফুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর টেক ফুড মোঃ সুবেল আলী সহ ছাত্র-ছাতী ও বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’