ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে বৈদ্যুতিক মিটার চুরি, ফেরত পেতে ফোন নম্বর


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১২:২৭
 রাজশাহীর তানোরে একরাতে ৪টি মিলকারখানার বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এক শ্রেণির প্রশিক্ষিত চোর থ্রিফেজ মিটার চুরি করে গ্রাহকদের প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতে বিকাশ নম্বর রেখে গেছে।  এ বিষয়ে তানোর থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে।
 
তানোর  তানোর থানা ও তানোর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত রাতে  মালার মোড়ের  জাকির হোসেন জুয়েল,বারঘরিয়া মোড়ে জব্বার  ও আলাউদ্দিনের এবং মাদারীপুর বাজারের ইলিয়াসের  মিলকারখানা  থ্রিফেজের বৈদ্যুতিক মিটার চুরি করছে একদল প্রশিক্ষিত চোর। তারা মিটার চুরি করে মিটারের বোর্ডে মোবাইল নম্বর দিয়ে গেছে । ঐ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে  ৭ হাজার থেকে ৮হাজার টাকা দিলে মিটার পাওয়া যাবে বলে জানাচ্ছে।
 
তানোর  পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম  জহরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিলকারখানার থ্রি ফেজ মিটার চুরির বিষয়ে মিলমালিকসহ আমরা উদ্বিগ্ন। প্রতিটি চুরির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। 
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, চোরের রেখে যাওয়া মোবাইল ফোন নম্বর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে বিদ্যুৎ গ্রাহকদের মিটার সংরক্ষণে সতর্ক দৃষ্টিসহ আরো তৎ পর হওয়ার পরামর্শ দেন তিনি।

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০