সন্দ্বীপে উপজেলা ভাইস চেয়ারম্যান ও কালাপানিয়া ইউপি নির্বাচনে প্রার্থী যারা
আগামী ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ১৭ জুন কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।উক্ত দুটো নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের ১৮ জুন ছিলো শেষ দিন।শেষ দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান
পদে ৪ জন এবং কালাপানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জিল্লু ও উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক মোঃ সিরাজ। এদিকে কালাপানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম দিদারুল আলম, প্রার্থী কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল কাদের, বর্তমান ইউপি সদস্য শওকত হোসেন, মোঃ সেলিম, ও সাহাব উদ্দিন শওকত। ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন যথাক্রমে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ড ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করছেন।সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ১.২.৩ নং ওয়ার্ড থেকে ২ জন, ৪.৫.৬ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৭.৮.৯ নং ওয়ার্ড থেকে ২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন। আগামী ১৯ জুন মনোনয়ন পত্র বাছাই, ২৫ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, এবং ১৭ জুলাই কালাপানিয়া ইউপি ভোট গ্রহন, ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন করা হবে। সন্দ্বীপ উপজেলা পরিষদের মোট ভোটার ২.৩৯.৬১০, কালাপানিয়া ইউনিয়নের মোট ভোটার ১৩.৬৫৪ জন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied