রাজিবপুরে বর্ডার হাটের ক্রেতা নবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাংলাদেশ -ভারত দু’দেশের মধ্যে চোরাচালান রোধ ও সুসম্পর্ক রাখার জন্য ২০১১ইং সালে ২৩ জুন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের গাঢ়োহিল এর কালাইয়ের চরে বর্ডার হাট চালু করা হয়।
হাটটি চালু হওয়ার সময় বাংলাদেশের স্থানীয় ৫ কিলোমিটার বাসিন্দাদের মধ্যে ২৬৪০টি কার্ড ইস্যু করা হয়। পরবর্তী বছর কার্ড নবায়ন করার জন্য শুধুমাত্র নোটিশ বোর্ডে প্রচার করা হয়েছিল। জনগণের মাঝে বহুর প্রচার করার জন্য মাইকিং কিংবা ঢোলশহরত করা হয়নি। তাই অনেকেই নবায়ন করা থেকে বঞ্চিত আছে। আবারও অনেকেই নবায়নের জন্য নিয়ম মেনে নবায়নলনের জন্য কাগজ পত্র জমা দিলেও নবায়ন হয়নি। এতে প্রায় ২০৫৩টি কার্ডধারী কার্ড নবায়ন থেকে বাদ পরে যায়। ২০১৯ইং সালে নবায়নের জন্য আবেদন নেওয়া হলেও করোনা মহামারীর কারণে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বর্ডা হাট ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে। ফলে ফাইলবন্দি হয়ে রয়েছে আবেদন পত্রগুলো।
এ ব্যাপারে প্রশাসনকে মৌখিক ভাবে জানানো হলেও কোন ফল পায়নি ভুক্তভোগীরা। ফলে পুরাতন কার্ডধারীদের পক্ষ থেকে স্বারক লিপি প্রদান করা হয়। যাতে করে পুরাতন বাদ পরা কার্ডধারীগণ তাদের কার্ডের নবায়ন পান। আগামী তিন দিনের মধ্যে নবায়নের ব্যবস্থা না নিলে আরোও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ভুক্তভোগী দের পক্ষ থেকে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied