মাদারীপুরে দুর্বৃত্তের হামলায় রাজমিস্ত্রী'র কবজি বিচ্ছিন্ন
মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় সাইফুল ইসলাম ফকির (১৫) নামের এক কিশোরের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে।
রোববার (১৮ জুন) রাত নয়টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ফকির ওই এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল পেশায় একজন রাজমিস্ত্রী। এদিকে একই সময় একই এলাকায় বিএম ফয়সাল (২৯) নামের এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে যখম করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএম ফয়সাল শহরের কুকরাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সন্ধ্যায় তার বন্ধুদের সাথে দেখা করে একাই বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে নতুন জেলখানা এলাকায় তার পথরোধ করে ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে চাপাতি দিয়ে হামলা চালায় তারা। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠায়।
অন্যদিকে রাত সাড়ে ৮ টার দিকে ছয়না এলাকায় বিএম ফয়সালকে মুঠোফোনে ডেকে নিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রেখে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত সাইফুল ইসলামের বোন ফারজানা আক্তার বলেন, আমার একটা মাত্র ভাই। আমার ভাইয়ের জীবনটা ওরা নষ্ট করে ফেললো। ও এখন কী করে চলবে? যারা এই হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।'
এদিকে আহত বিএম ফয়সালের ভাই বিএম রাসেল বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো বিরোধ নেই। সে একটি ইলেকট্রনিক্সের দোকান চালায়। তাকে অচেনা একটি নাম্বার থেকে বিদ্যুৎ সংযোগে ঠিক করে দেয়ার জন্য ডেকে নিয়ে হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দা সোনিয়া বলেন, সাইফুল ও বিএম ফয়সাল নামের দুজনকে গুরুতর যখম অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তাদের দুজনের শরীরের বিভিন্ন স্থানে যখমের চিহ্ন রয়েছে। এদের মধ্যে সাইফুল ইসলাম নামের এক কিশোরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কি কারনে ওই কিশোরের হাত কেটে ফেলেছে কেউ বলতে পারছে না।আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। আমরা ধারণা করছি একই দুর্বৃত্তরা অপর এক যুবকের উপর হামলা চালিয়েছে। দুটি ঘটনাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত