ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে আবারও ভাঙন আতংক ,পানি বৃদ্ধির সাথে সাথে ধ্বসে পরছে জিও ব্যাগসহ নদীর তীর


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ১:৫৫

মানিকগঞ্জের পদ্মা যুমনা অববাহিকায় পদ্মা অধ্যূষিত ভাঙন কবলিত অন্যতম উপজেলা হরিরামপুর। প্রতিবছরই বর্ষা মৌসুমের শুরুতেই নদীতে পানি বৃদ্ধির সাথে সাথেই নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। চলতি বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথেই উপজেলার প্রাণকেন্দ্র আন্ধারমানিক খেয়া ঘাটে ভাঙন দেখা দিয়েছে। এতে করে স্থানীয় জনমনে দেখা দিয়েছে ভাঙন আতংক।

সরেজমিনে দেখা যায়, গত এক সপ্তাহে আন্ধারমানিক ট্রলার ঘাটে প্রায় তিনশো ফিট দৈর্ঘ্য এবং প্রায় বিশ ফিট প্রস্থ এলাকায় ঢেউয়ের আঘাতে নদী গর্ভে চলে গেছে। ২০১৬ সালে তীর রক্ষার জন্য যে জিও ব্যাগ ফেলা হয়েছে ২/৩ দিন এ ভাবে ভাঙতে থাকলে জিও ব্যাগেও ধস নামতে পারে এলাকাবাসী দাবী করেন। আন্ধারমানিক ঘাটের ট্রলার চালক শেখ রুবেল জানান, যে হারে পানি বাড়ছে তাতে খুব তাড়াতাড়িই জিও ব্যাগ পর্যন্ত চলে আসবে। এখন জরুরিভাবে নতুন করে জিও ব্যাগ না ফেললে আরও ক্ষতি হবে। নদীর মাঝ দিয়ে খনন করে পানির গতিপথ পরিবর্তন করা প্রয়োজন বলেও জানান তিনি।

ট্রলার ঘাটের মুদি দোকানদার শেখ ইউসুফ জানান, দুই বছর আগে এখানে অনেক বড় চর পরায় ভাঙন দেখা যায় নাই। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ পানি বাড়ার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে। এভাবে ভাঙতে থাকলে আরও ক্ষতি হবে। আগের জিও ব্যাগেও ধ্বস নামতে পারে। ২ বছর আগে চর পড়লেও বর্তমানে দুই বছর যাবৎ এখানে চর না পরায় ভাঙন দেখা দিয়েছে।

আতংকে রয়েছে উপজেলার দুর্গম চরাঞ্চলের সেলিমপুর গ্রামের কয়েক শো পরিবার। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। একই সাথে ভাঙন দেখা দিয়েছে গোপীনাথপুর উজানপাড়া এলাকায়ও।  গত কয়েক দিনে গোপীনাথপুর উজানপাড়া এলাকায় পূর্বের জিও ব্যাগসহ ধ্বসে যাচ্ছে নদীর তীর। গোপীনাথপুর উজানপাড়া গ্রামের রাজা জানান, বেশ কয়েকদিন ধরে পানি বাড়ায় আগের ফেলানো জিও ব্যাগসহ ফসলি জমি ধ্বসে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও ভেঙে যাবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, বিষয়টি আমি জেনেছি। তবে যে সকল স্থানে জোয়ারের পানির ঢেউয়ে ধ্বস শুরু হয়েছে, সে সব স্থানে জরুরি ভিত্তিতে আমরা আপদকালীন ব্যবস্থা গ্রহণ করব। এটা আমাদের প্ল্যানে আছে।

এমএসএম / এমএসএম

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে সাংবাদিক হেলাল'কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান