সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় সংসদের উদ্যোগে রথযাত্রা উদযাপন
"রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম,ভক্তরা লুটায়ে পথে করিছে প্রনাম,রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, তাহা শুনে মিটিমিটি হাসে অন্তর্যামী। আজ ছিলো সনাতনী সম্প্রদায়ের সেই অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা। এ উপলক্ষে সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় সংসদ কর্তৃক বর্নাঢ্য পরিসরে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচী।সকালে বাল্যভোগ ,এরপর ভজন কীর্তন, ভোগ আরতি,দুপুরে হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরন এবং বর্নাঢ্য সাঁজে বিশাল রথে জগন্নাথ,বলদেব, সু-ভদ্রাকে চড়িয়ে ব্যাপক এলাকা জুড়ে রথটানা।রথ টানায় অংশ গ্রহন করেন নারী, পুরুষ, শিশু কিশোর সহ হাজারো ভক্ত মন্ডলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
এ ব্যাপারে উক্ত মন্দির কমিটির সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন বলেন প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। ৯ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা হবে আগামী ২৮ জুলাই। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে ব্যাপক পরিসরে।
উক্ত রথযাত্রায় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অরুন রায় চৌধুরী ,সহ-সভাপতি কার্তিক চক্রবর্তী,দুলাল সেরাং, হরিধন দাস সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মাষ্টার অজয় কুমার দে,মাষ্টার অরুন চন্দ্র দে, শৈবাল দে মনা, মিরন চন্দ্র রায়,রনজিৎ মজুমদার, শিমুল সুত্রধর, সৌরভ গাঙ্গুলী,নিরু মজুমদার, সজিব ঘোষ, মিঠুন ঘোষ, বিমল চন্দ্র দাস,জয় সুত্রধর সহ যুব কমিটির সুমন পাল এবং সকল নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied