ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৩:৮

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।মঙ্গলবার গ্রামীন ব্যাংকের নারগুন শাখায় কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই শ্লোগানে গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও এরিয়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অডিট অফিসের যোনাল অডিট অফিসার মোহা: আব্দুল আলীম মোল্লা, ঠাকুরগাঁও সদর এরিয়া ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, নারগুন শাখার শাখা ব্যবস্থাপক মো: রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও যোনের আওতায় (ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, পঞ্চগড় ও আটোয়ারী) এই ৬ এরিয়ার ৭২টি শাখায় একযোগে ৮ লাখ ৫৪ হাজার ৪২০টি বিভিন্ন বনজ ও ফলজ গ্রাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে আরও ১৯ লাখ ৯৩ হাজার ৬৮০টি গাছের চারা বিতরণ করা হবে। উল্লেখিত শাখাসমূহের মোট ৩ লাখ ১৬ হাজার ৬২ জন সদস্যের মাঝে জনপ্রতি ২টি করে গাছের চারা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তাগণ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত