ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে চরবাংলার ভূমিহীন নারী-পুরুষের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৪:২৮
পটুয়াখালীতে চরবাংলা চরের সরকারী খাস জমি বন্দোবস্তো পাওয়ার দাবীতে কৃষক মজুর সংহতির ব্যানারে চর বাংলার  ৩২০ ভূমিহীন  পরিবারের সদস্যদের  মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ কর্মসূচী পালন করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে এক কিঃ মিঃ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করে ভূমিহীন নারী- পুরুষ সদস্যরা।
পরে জেলা প্রশাসকের কাছে চরবাংলার ভূমিহীন ৩২০ পরিবারে মধ্যে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী সম্বলিত একটি স্মারক লিপি পেশ করেন সংহতির নেতৃবৃন্দ। মানববন্ধন পালনকালে  উক্ত দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক- মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু, সহ-সভাপতি এস এম আমজাদ হোসেন, সদস্য রুবিনা ইয়াসমিন, গলাচিপা উপজেলা শাখা কৃষক- মজুর  সংহতির আহবায়ক মোঃ সিরাজ খান, সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, সাকিবুল ইসলাম শাফিন, সালমা বেগম প্রমুখ। এ সময় কন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন একশ্রেনীর প্রভাবশালী ভূমী চক্র ভূয়া চর্চা ম্যাপ করে খাস জমি দখল করার পায়তারা করছেন। তিনি এব্যাপার জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী করেন।  উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চরবাংলা চরের দুই শতাধিক ভূমিহীন নারী- পুরুষ অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত