ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৫:২৩

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), ঝিনাইদহ জেলা শাখা।মঙ্গলবার সকাল ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা।
এতে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,মো আবদুল মোমিন সহ-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঝিনাইদহ জেলা শাখা,মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা শাখা,মোঃ ইয়াকুব আলী, সভাপতি কোটচাঁদপুর উপজেলা শাখা,মোঃ ওয়ায়ীজউদ্দীন।সভাপতি মহেশপুর উপজেলা শাখা,মোঃ নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক হরিনাকুন্ডু উপজেলা শাখা,মোঃ ইব্রাহিম খলিল আহবায়ক শৈলকূপা উপজেলা শাখা।মোছা শাহনাজ পারভীন রিপা পৌর মডেল স্কুল এন্ড কলেজ ঝিনাইদহসহ জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সভাপতি মহিউদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫’শ টাকা চিকিৎসা ভাতা পাই। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অতিরিক্ত সুযোগ সুবিধা পায়। সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে
বেতন ভাতার রয়েছে পাহাড়সম বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি  অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এসব বিষয় সমাধান ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন সরকারের নিকট। ৬উপজেলা হতে শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে কিস্তি আদায়কে কেন্দ্র করে ব্যবস্হাপক সহ ৬ এনজিও কর্মীকে আটকে রেখে নির্যাতন

১ লা বৈশাখ উদযাপন উপলক্ষে মুকসুদপুর প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ, জরিমানা

তেঁতুলিয়ায় অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড,৩২০লিটার ডিজেল জব্দ

চন্দনাইশে সাম্রাজ্যবাদীদের গোলামী চুক্তি বন্ধসহ ছয়দফা দাবিতে ইসলামি ফ্রন্টের মানববন্ধন

১৭ বছর অবহেলায় হাসপাতাল এখন গরুর খামার

ভূরুঙ্গামারীতে ঝুঁকিয়া বিল ভরাটের আশঙ্কা:খননের দাবি কৃষকদের

‎কুতুবদিয়ায় হামে আক্রান্ত দুই শিশু হাসপাতালে ভর্তি, সতর্কতার আহ্বান

তানোরে সারের কৃত্রিম সংকট:দ্বিগুণ দামে ডিএপি বিক্রি, দিশেহারা চাষীরা

রাজমিস্ত্রি থেকে ইউরোপের স্বপ্ন, ভূমধ্যসাগরে অনাহারে প্রাণ গেল যুবকের

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, কিশোরসহ আহত ৩

শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউসকে জরিমানা

আশুলিয়ায় সিডা ইনোভেটিভ স্কুল শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব নতুন ভবন উদ্বোধন