ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নাদিমের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে : আবুল কালাম আজাদ এমপি


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৬:৮
সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের পাশে থাকার কথা ব্যাক্ত করেছেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। সেই সাথে নাদিমের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে সাংবাদিক নাদিমের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং নাদিমের স্ত্রীর হাতে ১ লাখ টাকা তুলে দেন। 
 
এমপি আরো বলেন,নাদিমের হত্যাকারীদের আইনের মাধ্যমে দৃষ্টান্ত মুলক শাস্তি হবে। নাদিমের পরিবারের সবার প্রতি বিশেষ ভাবে নজর রাখতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারসহ দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। 
 
এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও লুৎফুন নাহার, সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইমুম,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন এমপি আবুল কালাম আজাদ।   ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বাংলানিউজের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে সন্ত্রাসীরা। সাধুরপাড়া ইউপি’র চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃতে সন্ত্রাসীরা বকশীগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় মোটরসাইলের গতিরোধ করে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ১০-১২ জন এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। তাকে প্রথমে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামিসহ ১৩ জনকে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে রিমান্ডে আনা হয়েছে বকশীগঞ্জ থানায়।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত