শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করলেন কোম্পানীগঞ্জের ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া
নোয়াখালী জেলার ৯ উপজেলার মধ্যে শুদ্ধাচার পুরুষ্কার ২০২২-২০২৩ জন্য কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসাবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে মেজবা উল আলম ভূঁইয়া বলেন,উপজেলা পর্যায়ের সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উজাড় করে দিতে চাই।
মেজবা উল আলম ভূইঁয়া গত বছরের জুনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদন্নোতি পেয়ে কোম্পানীগঞ্জে যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। কোম্পানীগঞ্জ উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি।
তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৬ সালে ৩৪তম বিসিএস পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রথম বারেই প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়ে ২০১৮ সালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমবারের মতো দায়ীত্ব পালন করেন। পর্যায়ক্রমে চাঁদপুরের আইমচর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সহকারি কমিশনার ও কক্সবাজার জেলায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে ক্যাম্প ইন-চার্জ হিসেবেও দায়ীত্ব পালন করেন। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যোগদান করে দীর্ঘ ১ বছর সুনামের সাথে দায়ীত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
Link Copied