ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহী-সিলেট সিটিতে অনিয়মের খবর পাইনি : ইসি রাশেদা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ১:২

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন ভোটে অনিয়মের খবর পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়তনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

এ দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করছেন। সিলেট সিটি কর্পোরেশনে রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোটার আর রাজশাহী সিটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। মাঠের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নেই।

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে তিনি বলেন, সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে। সে কারণে দুএকটা কেন্দ্রে ভোটার কম। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।

এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি কমিশন। এই কমিশনার জানান, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আসেনি। হয়ত কিছুক্ষণের মধ্যেই আমরা তথ্য পাব।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কোনো খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, শুধু রাজশাহীর একটা জায়গায় একটু সমস্যা হয়েছিল। সেটা সঙ্গে সমাধান হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।

তিনি বলেন, দিন শেষে ৪০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে আমাদের ধারণা। এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনো অনিয়ম নেই। বৃষ্টির কারণে কিছুটা উপস্থিতি কমলেও সার্বিকভাবে ভোটার উপস্থিতি অনেক ভালো।

এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, কোনো এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ