ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুবিতে দুর্নীতি বিরোধী র‍্যালি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ১:৫৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী অভিযান-২০২৩ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে  একটি র‌্যালি হয়েছে। এই র‌্যালি  প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন'। 
 
বুধবার (২১ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের  নানা সড়ক প্রদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, ট্রেজারার অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, র‌্যালির আয়োজক এবং কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহা: হাবিবুর রহমান।  
 
এছাড়াও র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায়  দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে হবে। আমি আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি দুর্নীতি রোধ করতে। আমি অফিসে আসি না কিন্তু বেতন নিচ্ছি এটাকেই বলে দুর্নীতি। দুর্নীতির জন্য পেনাল্টি দেওয়াই যায় কিন্তু এথিক্স, মোরালিটি, ভ্যালু এই তিনটি জিনিস না থাকলে দুর্নীতি আইন দিয়েও বন্ধ করা যাবে না। আমার চাকরি থাকুক বা না থাকুক, আমি দুর্নীতি করবো না। যারা কাজ করবে তাদের অবশ্যই রিওয়ার্ড দিবো কিন্তু কাজ না করলে কোনো প্রমোশন হবে না।'
 
 তিনি আরো বলেন, 'আমরা এই বছর থেকে শুদ্ধাচার পুরস্কার চালু করবো। যারা ভালো কাজ করবে তাদের এই পুরস্কার দেওয়া হবে।' এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপবউপাচার্য  অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির বলেন, 'আজকে র‌্যালিটা মূলত সচেতনতা বৃদ্ধির লক্ষে। দুর্নীতি যে খারাপ কাজ এই ধারণা সমাজে ফিরিয়ে নিয়ে আসা। সচেতনতা বৃদির পথ হচ্ছে নিজে আগে বিরত থাকা। বাংলাদেশের দুর্নীতি এমন পর্যায়ে দাড়িয়েছে পানের দোকানে পান নিতে গেলে অন্যমনস্ক হলেই পচা সুপারি দিয়ে দেয়। আমরা আমাদের শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলবো যাতে তারা যখন কর্মক্ষেত্রে যাবে তখন যেন দুর্নীতি থেকে বিরত থাকে তবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।'
 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'আমরা শিক্ষক-শিক্ষার্থীরা তো সচেতন, সেই জায়গা থেকে আমাদেরকে দুর্নীতি পরিহার করতে হবে। কেউ যদি পাঁচ টাকা চুরি করে ওই পাঁচ টাকাও দুর্নীতি। কারণ ওই  টাকাটা দিয়েও দেশকে উন্নয়ন করার সুযোগ আছে। সারাদিন দুর্নীতির নাম আউড়ালেই হবে না, দুর্নীতি পরিহার করার চেষ্টা সবার করতে হবে। 
 
 কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহা: হাবিবুর রহমান বলেন, 'নীতি বহির্ভূত যেকোনো কাজই দুর্নীতি আমার কাজটি যদি আমি ঠিকমতো করতে পারি সেটি নীতি কিন্তু যদি না করি সেটা দুর্নীতি। দুর্নীতি দুর করতে মিথ্যা কথাও পরিহার করতে হবে। সত্যের পথে থাকলে দুর্নীতি রোধ করা সম্ভব।'

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী