ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বঞ্চিত ১০ পরিবার মাথাগোঁজার ঠাই চেয়ে রাস্তায় মানববন্ধন


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:২৯
পটুয়াখালীর পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণ এলাকায় বসতকৃত জমি ও ঘরের ক্ষতিপূরণ বঞ্চিত হওয়ায় আর্থিক সহযোগিতা ও পূর্নবাসন তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করন এবং মাথাগোঁজার ঠাঁই চেয়ে মানববন্ধন করেছে ১০টি পরিবারের প্রায় শতাধিক নারী-পুরুষ।২১ জুন বুধবার সকাল ১১টায় উপজেলা বালিয়াতলী ইউনিয়নের রামনাবাদ চ্যানেল সংলগ্ন চর-বালিয়াতলী গ্রামে নিজ বাড়ির সামনে এই মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারগুলো।
 
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, গত ৫০ বছর যাবৎ তাঁরা এখানে বসবাস করে আসছে কিন্তু ২০১৭ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষ ভূমি অধিগ্রহণ শুরু করলে আশেপাশের সকল জমি ও আবাসস্থলের ক্ষতিপূরণ দেয়া তবে তাদের ১০টি পরিবারকে কোনো ক্ষতিপূরণ না দিলে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারে উক্ত জমির এস.এ রেকর্ড তাঁদের নামে থাকলেও বিএস রেকর্ড পানি উন্নয়ন বোর্ডের নামে হওয়ায় তাঁরা এই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছে। এখন তাদের দাবি সরকার যাতে তাদের আবাস্থলের ক্ষতিপূরণ দিয়ে মাথাগোঁজা ঠাই করে দেয়।
 
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল অংশগ্রহণ করে তাদের ক্ষতিপূরণের দাবি জানায়।তারা বলেন,  জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে গেলেও কোনো সমাধান পাননি। ভুক্তভোগী ষাটোর্ধ্ব রুহুল আমিন সিকদার বলেন, আমাকে সরকার এক একর জায়গা ২০১০ সালে বন্দোবস্ত দেয় তারপরে সেই সম্পত্তি আমার নামে এস এ রেকর্ডও হয় কিন্তু বিএস রেকর্ড হয় পানি উন্নয়ন বোর্ডের নামে তাই আমরা এখন এই সম্পত্তি ও অবকাঠামোর অধিগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বাপ-দাদার কবরস্থান এখানে আমাদের মাথাগোঁজা জায়গা নেই। আমরা সরকারের সহযোগীতা চাই।
 
রুমি নামের আর এক ভুক্তভোগী বলেন, আমার স্বামী জেলে কাজ করে তাই আমরা সরকারের দেয়া বন্দোবস্ত জমিতে থাকি কিন্তু আমাদের আশেপাশের জমি পায়রাবন্দর অধিগ্রহণ করে নিয়ে গেল কিন্তু আমাদেরকে রেখে গেল এখন আমাদের মরন ছাড়া কোনো গতি নাই। আমরা সরকারের কাছে একটু পূর্নবাসন ও অর্থিক সহযোগিতা চাই।
 
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জম অধিগ্রহণ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে তাদের সকল কাগজপত্র সত্যতার উপরে আদালতের সহযোগীতা নিলে তারা তাদের সকল দাবিদাওয়া ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিবে। তবে স্থাপনার ক্ষতিপূরণ তাদের প্রাপ্য যাতে সেগুলো পেতে পারে সে ব্যাপারে আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬