ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২১-৬-২০২৩ বিকাল ৫:২৩

বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার রানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, ইমাম হোসাইন ভূঁইয়া শরীফ, মেহরাব অপি, সাংবাদিক গোলাম রসুল, ইয়াছিন ফারুক ভূঁইয়া, ইউসুফ মজুমদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার বিচার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভবিষ্যতে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ সময় মঙ্গলবার রাতে দৈনিক ভোরের কাগজের খুলনার তেরখাদা উপজেলা প্রতিনিধি বাসিতুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত