ফেসবুক স্ট্যাটাসের কমেন্টকে কেন্দ্র করে হরিরামপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৪
মানিকগঞ্জের হরিরামপুরে ফেসবুক স্ট্যাটাসের কমেন্টসকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ঘে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আটক করা হয়েছে ৪ জনকে।
উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দুপুরের দিকে প্রথম দফায় হামলায় উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ ইউসুব দেওয়ান আহত হয়। ইউসুবের সাথে থাকা আহত মোঃ রাজ্জাক জানান, গত কয়েকদিন পুর্বে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ানের নামে চাদাবাজির মামলা হয় মর্মে পোষ্টকৃত ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করে হরিরামপুর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক এমপি অনুসারী মোঃ ইউসুব দেওয়ান। তারই প্রেক্ষিতে আজ সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে যান নবীনুর দেওয়ান। শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুব দেওয়ানের দোকানে ঢুকে ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস দেয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক সময় মারধর করা হয় বলেও জানান। দোকানে ভাংচুরসহ ইউসুবের বোন এবং আমি আহত হয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে কর্তব্যরত ডাঃ ইউসুব দেওয়ান কে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুরের ছেলে নবীনুর দেওয়ানের ফোনে বার বার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে প্রথম দফা মারামারির পর দুপুরে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুরের অনুসারী আহত আবুল কালাম জানান, হরিরামপুর উপজেলা চত্বরের সামনে এমপি মমতাজ বেগমের অনুসারী হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানসহ আরও ২০/২০ জন ওসির সামনেই আমার উপর হামলা করে মারধর করে। আমিসহ আরেকজন আহত হই। কি কারনে কেন আমার উপর হামলা করেছে, সেটা আমি জানিনা।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের ফোনে বার বার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য জানান, দুইস্থানে দুই দফায় মারামারির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়েছে। মারামারির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied