ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২১-৬-২০২৩ বিকাল ৫:৪৪

গত ১৮ জুন চট্টগ্রাম নগরীর জামাল খাঁন মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সম্বলিত ম্যুরাল ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র ভাংচুরের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রেনিং সেন্টারের দোয়েল চত্ত¡রে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জণ চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাসেম, সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক এমএসসি, বীর মুক্তিযোদ্ধা মো: মমিনুর রহমান ফটিক, দপ্তর কমান্ডার আলী নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কাজী জামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, শামছুল হক ও আব্দুল মতিন ভুঁইয়া সহ আরো অনেকে। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের নিকট সন্ত্রাসীদের দ্রæত বিচার ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধ বাবু প্রমোদ রঞ্জণ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, স্বাধীনতা বিরোধিরা মনে করেছিল বঙ্গন্ধুর ম্যুরাল ভাংচুর করলেই দেশের স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে। কিন্তু, না। ১৮ কোটি বাঙালি ঘরে বসে থাকবেনা। যার প্রমাণ হলো: আজ বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তুলেছে। আমি চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ১৪ জুন সংঘঠিত এহেন ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত