ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২১-৬-২০২৩ বিকাল ৫:৪৯

পাবনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচি’ উপলক্ষে বুধবার (২১ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিকল্প নেই। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার উপর এবং নিরাপদ খাদ্য ব্যবহারে জনসচেতনতা বাড়নোর উপর গুরুত্বারোপ করা হয়। খাদ্য উৎপাদনে কীট নাশকের যথাযথ ব্যবহার, অনিরাপদ খাদ্য নির্ণয়ে যথাযথ ব্যবস্থা এবং সবজি ১৫ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখে নিরাপদ পানি দিয়ে পরিস্কার করে রান্না করাসহ বিভিন্ন পরামর্শমূলক আলোচন করা হয়।  
সভায় মূলপ্রবন্ধ উপাস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিলুজ্জামান। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি হাসিবুল বেনজির, চেম্বার্স অব কমার্স সভাপতি সাইফুল আলম স্বপন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ, ভোক্তা অধিকার সংরক্ষণের এডি মাহমুদ, হোটেল এন্ড রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির