লোহাগড়া ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি ও বাড়ির প্রাচীর ভাঙচুরের অভিযোগ
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা আদর্শ পাড়া গ্রামের নাজনীন জাহান এর ক্রয়কৃত জমির উপর গত ১৯ শে জুন ২০২৩ তারিখ সোমবার ১৪৪ ধারা জারি হয়। মহামান্য আদালতের ১৪৪ ধারা জারিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাত্রেই রাজুপুর গ্রামের শেখ সিরাজ নুরের নেতৃত্বে কিছু সন্ত্রাস বাহিনী লোকজন বাড়ি ও বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলে।
এবং অদ্য ২০ জুন ২০২৩ তারিখ মঙ্গলবার সকালে সিরাজ নুরের নেতৃত্বে সম্পূর্ণ অবৈধ দাবী নিয়ে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত করে। ওই জমির মালিক নাজমিন জাহান বলেন, আমার ক্রয়কৃত জমির উপর দিয়েই অবৈধভাবে সিরাজ নুর ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা দিচ্ছে এবং দেয়ালঘর ভাঙচুর সহ মানববন্ধন করেছেন যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক, আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বোপরি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, জমির মালিক গত ১৯/০৬/২৩ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা জারি করে। এদিকে অভিযুক্ত সিরাজ নুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
শাফিন / শাফিন
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied