ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে কিশোরী অপহরণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ১২:৪
মাদারীপুরের ডাসারে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী বরিশালের আগৈলঝাড়া থেকে  গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব। বুধবার (২১ জুন) বি‌কে‌লে সংবাদ স‌ম্মেল‌নে এমন তথ‌্য দেয় র‌্যাব। 
বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম জানান, জেলার ডাসার থানার পূর্ব খান্দুলী গ্রামের এক মুসলিম কিশোরীকে (১৭) আগৈলঝাড়া থানার পূর্ব গোয়াইল গ্রামের দিলীপ হালদারের ছেলে দিপংকর হালদার (২২) অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করা হয়। এঘটনায় গত ২ জুন ওই কিশোরীর পিতা বাদী হয়ে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিপংকর হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত মঙ্গলবার (২০ জুন) ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম ও এসআই আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ ও ধর্ষন মামলার পলাতক আসামী দিপংকর হালদারকে গ্রেপ্তার করে রাতেই ডাসার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার (২১ জুন) গ্রেফতারকৃত আসামী দিপংকর হাওলাদারকে ডাসার থানা পুলিশ কারাগারে প্রেরণ করেন।
ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে।মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ