ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জামানত হারালেন রাসিকের ৩ মেয়রপ্রার্থী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ১২:৮

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন জয় পেয়েছেন। এই সিটিতে পরাজিত হওয়া ৩ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি।

জানা গেছে, মোট ভোটারের আট ভাগের অন্তত এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায় সেই ক্ষেত্রে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৫৭ ভোট। কিন্তু লিটন ছাড়া অন্য কোন মেয়রপ্রার্থী এই পরিমাণের ভোট পাননি। ফলে অন্য মেয়রপ্রার্থীরা জামানত হারিয়েছেন।

এর আগে বুধবার (২১ জুন) রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন অনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি। লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।

প্রসঙ্গত, বুধবার (২১ জুন) রাসিকের ৩০টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ