তানোরে বৃষ্টির পরে ব্যস্ততা বেড়েছে কৃষকের
রাজশাহীর তানোরে বৃষ্টির পরে ব্যাস্ততা বেড়েছে কৃষকের। প্রস্তুতি নিচ্ছেন আসন্ন রোপা আমন মৌসুমের। চারা উৎপাদনে হাল-চাষ-মইয়ে তৈরি করছেন বীজতলা। টানা তাপদাহের পর গত রোববার দেখা মেলে স্বস্থির বৃষ্টির।
তারপর থেমে থেমে দুই-এক পসলা বৃষ্টি হলে কিছুটা পানি জমে খাল-বিল, নদী-নালা, জলাশয় ও অপেক্ষাকৃত নিচু জমিতে। যেহেতু উচু এবং উর্বর জমিতে রোপা আমন বীজতলা তৈরি করতে হয়, সেখানে পানি না জমায় পিছিয়ে যায় এর কাজ। বাড়ে বৃষ্টির অপেক্ষা। গত বোরবার বৃষ্টির পর পানি শুকিয়ে যাওয়ার আগে কৃষকেরা ব্যাস্ত হয়ে পড়ে তার সদ ব্যাবহারে। যেখানে বন্যার পানি উঠার সম্ভাবনা নেই সেখানে উচু জমিতে বীজতলা তৈরিতে ব্যাস্ত হয়ে পড়েছেন তারা। যেমন ভাল ফলন পেতে ভাল চারার বিকল্প নেই। তেমনি ভাল চারা পেতে ভাল বীজের বিকল্প নেই।
এটি মাথায় রেখে এই উপজেলার আমন চাষীরা বীজতলা তৈরি ও বীজ বপনে অনেক বেশি যত্নশীল। উঁচু এবং পরিমিত ও মধ্যম উর্বর জমিতে বীজতলা তৈরিতে কোন সার ব্যবহার করতে না হলেও নিম্ন, অতি নিম্ন ও অনুর্বর মাটির ক্ষেত্রে সার প্রয়োগ করতে হয়। তাই যারা নিম্ন, অতি নিম্ন ও অনুর্বর জমিতে বীজতলা তৈরি করছেন তারা সেখানে গোবর অথবা খামারজাত সার প্রয়োগ করছেন। একই চিত্র উপজেলার সর্বত্রই। কৃষকেরা জানান উপযোগি জমিতে রোপা আমন বীজতলা তৈরি করে সেখানেই বুনছেন বাছাই করা ধানবীজ। কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, এবছর তানোরে আমনের মোট লক্ষ্যমাত্রা নির্ধধারণ করা হয়েছে প্রায় সাড়ে ২২ হাজার হেক্টর।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা