ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটাকে পর্যটন বান্ধব করে তোলার লক্ষে পরিকল্পানা সভা অনুষ্ঠিত


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ৩:৩৩
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে পর্যটন বান্ধব করে তোলার লক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার(২২জুন) সকাল ১ ১ টায় টুরিষ্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সহযোগীতায়  পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।  মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী হাফিজুর রহমান দীপু, মাল্টিপার্টি এডভোকেসী ফেরামের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন। সভয় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য,সার্ভিস প্রোভাইডার নেতৃবৃন্দ,সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু,টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,  ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জরুল ইসলাম মিরন,কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কুয়াকাটা পৌরসভা প্যানেল মেয়র ১ মনির শরীফ, কুয়াকাটা হোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার।এসময় সাংবাদিক সহ কুয়াকাটার পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা,পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে আরো পর্যটন বান্ধব করে তোলার লক্ষে বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা ব্যাক্ত করেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬