ব্যস্ত নগরীর ব্যস্ত শহরে কোরবানির ঈদকে সামনে রেখে কামারদের কর্মব্যস্ততা
আসন্ন কোরবানি ঈদের প্রস্তুতি হিসেবে সাভারের হেমায়েতপুরে কামাররা বেশ ব্যস্ত সময় পার করছেন। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানীর ঈদকে সামনে রেখে থানা খাওয়ার সময় যেন থাকছে না তাদের। কোরবানীর পশুর জবাই ও কাটার জন্য রাত-দিন খেটে টুং-টাং শব্দে তৈরি করছেন, দা-বটি, ছুরিসহ লোহার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র।
এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরোনোগুলোতে শান দিতে ব্যস্ত তারা। ঈদের দিন পর্যন্ত চলবে এ কর্মব্যস্ততা। যদিও দাম কিছুটা বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। তবে কয়লা, লোহাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে এই শিল্পে আগের মতো লাভ হচ্ছে না বলে জানান এই শিল্পের কারিগররা।
হাতুড়ির শব্দে জানান দিচ্ছে ঈদ যতই ঘনিয়ে আসছে, বাড়ছে তত ব্যস্ততা। নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিস সরবরাহের চাপও রয়েছে। অন্য দিনগুলোতে তেমন কাজ না থাকায় অলস সময় কাটালেও কোরবানির সময়টাতে তাদের ব্যস্ততা বেড়ে যায়। এ সময় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় তাদের। মূলত এসময় তাদের কেনাবেচা বেড়ে যায়। যা দিয়ে সারা বছরের খোরাক জোগাড় করেন কামাররা।
প্রতিবছর কোরবানির মৌসুমে কামারদের ভালো ব্যবসা হয়। বর্তমানে প্রতিটি দা তৈরিতে প্রকারভেদে মজুরি নেওয়া হচ্ছে ২০০-৪০০ টাকা পর্যন্ত। চাকু তৈরিতে নেওয়া হচ্ছে ১০০ টাকা। বড় ছুড়ি তৈরিতে নেওয়া হচ্ছে ৪০০-৫০০ টাকা। বটি তৈরিতে নেওয়া হচ্ছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা।
ক্রেতা আশরাফুজ্জামান জানান: কয়েক দিন পরেই ঈদ, গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। তবে গতবছরে এসব জিনিসের যে দাম ছিল তার চেয়ে এবারে দাম খানিকটা বেশি।
কামার কার্তিক সরদার জানায়, প্রতি বছর এক ঈদ মৌসুমেই যত কেনাবেচার ধূম। আর এ থেকে অর্জিত টাকা আর অন্য কাজ করে টাকা দিয়েই সারা বছর সংসার চালাতে হয়। কোরবানি ঈদ এলে কাজ বেড়ে যায়। ছোট ছুরি থেকে শুরু করে বড় ছুরি ও দাসায় শাণ দেয়ার জন্য ৩০ টাকা থকে ৮০ টাকা পর্যন্ত নেয়া হয়। আবার নতুন ধারালে অস্ত্র তৈরী করে বাজারে বিক্রি করা হয়। ৫০ টাকা থেকে দেড় হাজার টাকার ধারালো অস্ত্র বিক্রি হচ্ছে যেগুলো কোরবানীর পশু জবাই, চামড়া ও মাংস ছাড়ানো ছাড়াও প্রতিদিন কাজে লাগবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার