নওয়াপাড়া পৌরসভায় ১৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা
মডেল পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে যশোরের অভয়নগরে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা। উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫.৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২১জুন) বিকাল ৫টায় নওয়াপাড়া পৌর সভাকক্ষে সংবাদ সম্মেলনে পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এ বাজেট পেশ করেন।
এসময় পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, মেয়র হিসেবে এটি তার ৮ম বাজেট। সীমিত সম্পদ নিয়ে আশা-ভরসার উপর নির্ভর করে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার উন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে গঠন করা হয়েছে ওয়ার্ড কমিটি, নগর সমন্বয় কমিটি, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক কমিটি, হিসাব ও নিরীক্ষা বিষয়ক কমিটি, সংস্থাপন ও অর্থ বিষয়ক কমিটি, যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক কমিটি, মহিলা ও শিশু বিষয়ক কমিটি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কমিটি, বাজার মূল্য পর্যবেক্ষণ কমিটি, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি, তথ্য ও সংস্কৃতিক বিষয়ক কমিটি, নগর পরিকল্পনা, নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ক কমিটি, কর নিরুপন ও আদায় বিষয়ক কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি ইত্যাদি। ঐসকল কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সকল কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ১১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা এবং ব্যয় ১২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা। উন্নয়ন প্রাপ্ত থেকে আয় ও ব্যয় ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। প্রারম্ভিক জের ২ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৪৫০.৩৮ টাকা। সমাপ্তি জের ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ২০৫.৩৮ টাকা। বাজেটের মোট আয় ও ব্যয় ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫.৩৮ টাকা।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) থান্দার কামরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, হিসাবরক্ষণ কর্মকর্তা মীর উজ্জ্বল, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, মিজানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied