ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালালে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২৩ রাত ১১:২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সরকারি পার্কিং এলাকার পাশের কোমল পানীয়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ফরিদ মিয়া (৩৮)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার মৃত আব্দুল কাদেরের পুত্র। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি গোয়েন্দা দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অপারেশন দল অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি করছিল।  

তিনি জানান, সকাল ১০টার সময় সেখানে অভিযুক্ত ফরিদ মিয়াকে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাকে অস্থির এবং অসংলগ্নভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখা যায়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দল তখন তাকে আটক করে এবং এয়ারপোর্টে তাদের অফিসে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের শুরুতে তিনি অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন যে, তিনি ইয়াবা বহন করছেন। তখন তাকে তল্লাশি করা হয় এবং তল্লাশিকালে তিনি নিজের কাছে থাকা কালো রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। এই ইয়াবা গণনা শেষে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কোনো সদুত্তর দিতে পারেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শাফিন / শাফিন

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি